October 17, 2026, 12:27 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ (বুধবার) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ-আলটিমেটাম এসেছে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?’ জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমাদের অবস্থান আপনারা দেখেছেন, আমরা বলেছি তারা (বিক্ষোভকারীরা) যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আমরা বলছি কোনো অগ্রগতি হলে আপনারা জানবেন।’ তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page