September 21, 2026, 8:46 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম সমাবেশ করলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম নির্বাচনী প্রচারণা চালান। টেক্সাসে প্রচারণার সময় সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে তদন্তের সমালোচনাও করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ মার্চ) ‘সবার জন্য ন্যায়বিচার’ গানটি গেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পের রেকর্ড করা অঙ্গীকারের একটি ভিডিও দেখানো হয়।

২০২১ সালে যারা ক্যাপিটল হিলের সামনে দাঙ্গা করেছিল তাদের পক্ষে ট্রাম্প বলেছেন, তারা সবাই নির্দোষ প্রমাণিত হবে। তিনি তার বিরুদ্ধে তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।

ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময় ঘুষের বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি এ কথা বলেন।

মার্কিন কৌঁসুলিরা পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার জন্য ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছেন। এই খবর পাওয়ার পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তাকে গ্রেফতার করা হতে পারে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page