October 20, 2026, 5:56 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট পদে নির্বাচনি লড়াই স্থগিত করে ট্রাম্পকে সমর্থন দিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রবার্ট এফ কেনেডি জুনিয়র শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনি লড়াই স্থগিত করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এরফলে হোয়াইট হাউসের লড়াইয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কেনেডি পরিবারের এই সদস্য অ্যান্টি-ভ্যাকসিন কর্মী এবং ষড়যন্ত্র তত্ত্ববিদ (কন্সপেরেসি থিউরি) কেনেডি জুনিয়র অ্যারিজোনায় এক সংবাদ সম্মেলনে বলেন,‘আমি আর বিশ্বাস করি না যে আমার কাছে নির্বাচনী বিজয়ের বাস্তবসম্মত পথ আছে।’
‘একটি দীর্ঘ প্রার্থী তালিকা উপেক্ষা করে, প্রাথমিক প্রতিদ্ব›িদ্ধতা ছাড়া ডেমোক্রেটিক মান বিবেচনা না করে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিন্দা করে’ সাবেক ডেমোক্রেট কেনেডি জুনিয়র (৭০) বলেন, এ কারণে তিনি হ্যারিসকে ত্যাগ করে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।’ তার পরিবারের বেশীরভাগ সদস্য এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন।
কেনেডি জুনিয়রের পাঁচ ভাইবোন একটি যৌথ বিবৃতিতে বলেছেন,‘আমাদের ভাই কেনেডি জুনিয়রের আজ ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত আমাদের বাবা এবং আমাদের পরিবারের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যেখানে তারা হ্যারিসকে সমর্থন করেছেন।’
বিবৃতিতে তারা বলেছেন, ‘এটি একটি একটি দুঃখজনক গল্পের দুঃখজনক সমাপ্তি।’
প্রাক্তন ডেমোক্রেট কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের লড়াইয়ে স্বতন্ত্র্য প্রার্থিতা প্রত্যাহার করে শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি ভোটের তীব্র লড়াইয়ের রাজ্যগুলোতে ব্যালট থেকে তার নাম প্রত্যাহার করছেন এবং তার প্রচার কার্যক্রম স্থগিত করার পরিকল্পনা করছেন।
ট্রাম্পকে সাহায্য করার আপাত প্রচেষ্টায় এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে ভোট দূরে সরিয়ে নেওয়ার জন্য কেনেডি জুনিয়র ভোটের হিসাব ডেমোক্র্যাটিক-দলের দিকে ঝুঁকে থাকা রাজ্যগুলোতে ব্যালটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page