September 29, 2026, 2:12 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা নস্যাৎ করতে প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা নস্যাৎ করার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।

এজন্য হোয়াইট হাউজের পক্ষ থেকে কয়েক ডজন সাংবাদিক ও আইনজীবীকে ভাড়া করেছে মার্কিন প্রশাসন।হোয়াইট হাউজের কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গতকাল (শুক্রবার) এনবিসি টেলিভিশন এ খবর দিয়েছে।

কয়েক মাস আগে থেকে কংগ্রেসে রিপাবলিকান দল প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে তদন্তের কথা বলে আসছে। এই তদন্তের চূড়ান্ত প্রক্রিয়ায় রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করতে চায়। তবে বাইডেন প্রশাসনও রিপাবলিকানদের এই প্রক্রিয়া নস্যাৎ করে দেয়ার জন্য কয়েক মাস ধরে কাজ করছে।

হোয়াইট হাউজের একটি সূত্র এনবিসি টেলিভিশনকে বলেছে, প্রশাসনের ভেতরে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা চালাচ্ছে রিপাবলিকানরা।হোয়াইট হাউস সাংবাদিক ও আইনজীবীদের মে টিম গঠন করেছে তারা মূলত রিপাবলিকানদের ইমপিচ করার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে।#

আজকের বাংলা তারিখ



Our Like Page