March 26, 2026, 12:59 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

প্রেস কাউন্সিলের আয়োজনে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অপসংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস কাউন্সিলের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায়  শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকতার মহান পেশা। এই  পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি করবেন,  নিজ পেশাগত কারণে রাজনীতি থেকে বিরত থাকবেন। বিভেদ ভুলে সবাইকে এক হতে হবে। তাহলেই পেশায় মর্যাদা পাবেন।

তিনি আরো বলেন,সাংবাদিক সুরক্ষা আইন, আচরণ বিধি, কপি রাইট, সংবাদের উৎস প্রকাশ, গোপনীয়তা রক্ষা, আস্তা অর্জন, উদ্বৃতি ব্যাপারে সতর্কতা সহ সাংবাদিকদের অধিকার নিশ্চিতে প্রেস কাউন্সিল কাজ করছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ।  সাংবাদিকদের মধ্যে প্রশ্ন রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ,  দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু সুজন  মিজানুর রহমান,  খলিল রহমান,  মুহাম্মাদ আমিনুল হক, গিয়াস চৌধুরী প্রমুখ।

কর্মশালা শেষে অংশগ্রহণ কারিদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page