October 18, 2026, 12:20 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে চুলার ভেতর থেকে চার বছরের শিশুকন্যা লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার বছরের এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুটির নাম মরিয়ম, ডাকনাম সিয়া। তার মরদেহ পাশের বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াসিন (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী রুকিয়া বেগমের রান্নাঘরের চুলার ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের উপদ্রব রয়েছে। তাদের ধারণা, নেশার অর্থ জোগাড় করতে দুর্বৃত্তরা চেইন ছিনিয়ে নেওয়ার পর শিশুটিকে হত্যা করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মারুয়াখালী গ্রামের সাদ্দামের ছেলে ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page