October 14, 2026, 10:01 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

প্রয়োজনে ইসরাইলকে আরো বড় আঘাত করা হবে : আয়াতুল্লাহ খামেনেয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ (বুধবার) সকালে বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন,  সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই লড়াই ছিল সাহস, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের প্রতীক।

তিনি বলেন, এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও তাদের শিকলে বাঁধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখিও হতে প্রস্তুত থাকে। এই মানসিকতা অত্যন্ত মূল্যবান।

তিনি সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আগ্রাসীদের হিসাব-নিকাশ ও পরিকল্পনার ব্যর্থতার ওপর আলোকপাত করেন। নানা ধরণের মতবিরোধ থাকা সত্ত্বেও দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঐক্য ধরে রাখা সবার দায়িত্ব।

সর্বোচ্চ নেতা বলেন, আমরা কখনো কোনো লড়াইয়ে দুর্বল অবস্থানে থাকি না। কূটনৈতিক হোক বা সামরিক, প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রবেশ করি। আমাদের হাতে যেমন যুক্তি আছে, তেমনি শক্তিশালী সামরিক সক্ষমতাও রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ইহুদিবাদী ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকাকে অপরাধী হিসেবে মনি করি, কিন্তু এরপরও আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি। কিন্তু যখন শত্রু হামলা চালিয়েছে, আমরা শক্ত জবাব দিয়েছি। প্রয়োজনে এর চেয়েও বড় আঘাত হানা হবে।

যদি ইহুদিবাদী ইসরায়েল ভেঙে না পড়তো এবং আত্মরক্ষা করতে সক্ষম হতো, তাহলে তারা আমেরিকার কাছে আশ্রয় নিত না, তারা বুঝতে পেরেছে যে, ইসলামী প্রজাতন্ত্রকে মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমেরিকার যে ঘাঁটিতে আমরা পাল্টা হামলা চালিয়েছি, তা এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্র। একসময় সংবাদমাধ্যমের ওপর থেকে সেন্সরশিপ উঠে গেলে সবাই বুঝতে আমাদের আঘাত কতটা ভয়াবহ ছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page