October 19, 2026, 3:33 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ফক্স নিউজের উপস্থাপক হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে।

হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে,ডোনাল্ড  ট্রাম্প অনেকটা আকস্মিকভাবে বিশে^র সবচেয়ে শক্তিশালী সামরিকসদর দপ্তর পেন্টাগনের দায়িত্বে তাকে নিয়োগ দিয়েছেন।

ট্রাম্প  স্থানীয় সময় গতকাল বুধবার এই ঘোষণা দিয়েছেন। হেগসেথ আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক বর্ষীয়ান মেজর ছিলেন। তিনি ইরাক, আফগানিস্তান ও কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে’র কারাগারের দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্ট  ট্রাম্প তার প্রশংসা করেতাকে প্রতিরক্ষা  মন্ত্রী পদে নিয়োগ দেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ডোনাল্ড  ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই  প্রথম’  নীতিতে বিশ্বাসী । তার নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আরো দক্ষ, চৌকস এবং দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না ।

মাত্র ৪৪ বছর বয়সে হেগসেথ ন্যাশনাল  গার্ডের পদাতিক ডিভিশনের কর্মকর্তা ছিলেন। তিনি বলেন,তাকে সেনা বাহিনী আর চায় না। যুক্তরাষ্ট্র তাকে চরমপন্থী হিসেবে তালিকাভূক্ত করায় তিনি ২০২১ সালে সেনাবাহিনীর  চাকরি থেকে ইস্তফা দেন।

পিট হেগসেথ বেশ কিছু বইও লিখেছেন। তার রচিত সর্বাধিক প্রচারিত বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব দ্য মে হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন,অনুভুতিটা পারস্পরিক ছিল-আমিও আর এই সেনাবাহিনীকে চাইনি।

এদিকে নৌবাহিনীর অবসর প্রাপ্ত কর্নেল এবং কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেছেন,হেগসেথের  গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়া ছিল অনেকটা অপ্রত্যাশিত।

গত জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, প্রেসিডেন্ট  নির্বাচিত হলে তিনি সেনাবাহিনীর যেসব জেনারেল জাতিগত এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি বিশ্বাসী নয়,তাদেরকে বরখাস্ত করবেন।

পিট হেগসেথ স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বর্তমানে টেনেসি রাজ্যে বসবাস করছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page