September 8, 2026, 11:18 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

ফরাসি রাষ্ট্রদূতকে পণবন্দি করেছে নাইজার সরকার ; দূতাবাস থেকে বের হতে ও খাবার সরবরাহ বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে’কে দেশটির সামরিক সরকার পণবন্দি করে রেখেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। গতমাসে ইত্তে’কে অবাঞ্ছিত ঘোষণা করে নাইজার ত্যাগ করার নির্দেশ দিয়েছে নিয়ামি সরকার। কিন্তু ফরাসি রাষ্ট্রদূত সে নির্দেশ অমান্য করে নির্লজ্জের মতো নাইজারে থেকে যান।

ম্যাকরন গতকাল (শুক্রবার) প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, ফরাসি দূতাবাসে শাব্দিক অর্থেই ইত্তেসহ ফ্রান্সের কূটনৈতিক স্টাফকে পণবন্দি করা হয়েছে। ম্যাকরন বলেন, এসব কূটনীতিককে দূতাবাসের বাইরে যেতে দেয়া হচ্ছে না এবং তাদেরকে খাবারও দেয়া হচ্ছে না।

ম্যাকরন বলেন, নাইজারের সামরিক সরকার ফরাসি দূতাবাসে খাবার প্রবেশ করতে দিচ্ছে না; ফলে রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিককে সামরিক রেশন খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে।

গত ২৬ জুলাই নাইজারের সেনা কর্মকর্তারা এক অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্সের মদদপুষ্ট প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করেন। এরপর গত মাসে সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে নাইজার ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়।

কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নাইজারের সামরিক সরকারকে স্বীকৃতি দিতে কিংবা ওই সরকারের নির্দেশ মেনে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানান। আগস্ট মাসের শেষদিকে নাইজারের সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করে নেয় এবং তাকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু দৃশ্যত এখনও ইত্তেকে বহিষ্কার করা হয়নি বরং দূতাবাসের মধ্যে তাকে নজরবন্দি রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page