October 5, 2026, 12:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ফরাসি সেনা ও কূটনীতিক প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজারো মানুষের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের সেনা এবং কূটনীতিক প্রত্যাহারের দাবিতে নাইজারের রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাটির কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।

এ সময় তারা নাইজারে সম্প্রতি সংঘটিত সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন জানায়।বিক্ষোভকারীরা গতকাল (শুক্রবার) নিয়ামির ১০১ স্কোয়াড্রন এয়ার বেইজের  কাছে সমবেত হয় এবং উপনিবেশবাদ নিপাত যাক বলে স্লোগান দেয়।

পাশাপাশি তারা বলেছে, নাইজার একটি স্বাধীন-সার্বভৌম দেশ; এ দেশ থেকে ফরাসি সেনাদের চলে যেতে হবে। তারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লক্ষ্য করে বলেছে, নাইজার আপনার পৈত্রিক সম্পত্তি নয়।

গতকালের এই সমাবেশে নাইজারের বেশ কয়েকজন মুসলিম ধর্মীয় নেতা উপস্থিত হয়ে দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেন।



Our Like Page