September 16, 2026, 12:13 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট ;  যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এ পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাটি ঘটে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যার দিকে গোড়াইল বাজার এলাকায় কয়েকশ’ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভিতর আটকে রাখেন। তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আরো মানুষ জমায়েত হওয়ায় বাজার এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। তবে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

পরে নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে হেফাজতে নেয়।

রাতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গ্রেপ্তার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল। ঘটনাটি নিয়ে এলাকায় এখনও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page