September 27, 2026, 11:24 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের সালথায় ডাকাতদের হামলায় উৎপল সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ (মাটিয়াদহ) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উৎপল সরকার ফরিদপুর কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো উৎপল সরকার ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ বাড়ি থেকে গোপালগঞ্জের মুকসুদপুর মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩–৪ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর উৎপলের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।

চোখ বাঁধা অবস্থায় রেলিংয়ের সঙ্গে বাঁধা থাকা ভ্যানচালক ফিরোজ পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন। তিনি বলেন, সবকিছু এত দ্রুত ঘটেছে যে কিছুই বুঝে উঠতে পারিনি। উৎপল ভাইকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি পরিকল্পিত ডাকাতি ও হত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।

সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page