October 13, 2026, 6:08 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে চাঁদা তোলার সময় হাতেনাতে ধরে পুলিশে দিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর শহরে চাঁদা তোলার সময় ইব্রাহিম শেখ (৩১) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফ।

মঙ্গলবার (৪ নভেম্বর) দিনগত রাতে শহরের জনতা ব্যাংক মোড় এলাকার রায়প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। ইব্রাহীম শেখ শহরের হাড়োকান্দি এলাকার শাহ আলমের ছেলে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনি বিশ্বাস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের মুজিব সড়ক, জনতা ব্যাংকের মোড়সহ বিভিন্ন এলাকায় ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন মোর্শেদুল ইসলাম আসিফ। এসময় তার সঙ্গে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনি বিশ্বাস কয়েকজনকে রায়প্লাজার সামনে ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা দেখে ভিডিও করতে থাকেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। এসময় মোর্শেদুল ইসলাম আসিফ ওই ব্যক্তিকে আটকে জেরা করেন ও কাছে থাকা একটি ব্যাগে নগদ ৪ হাজার টাকা দেখতে পান। তখন অভিযুক্ত আটক ওই ব্যাক্তির সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

মামলার বাদি জনি বিশ্বাস বলেন, মোর্শেদুল ইসলাম আসিফ ভাইয়ের নির্বাচনি প্রচারণা চালানোর পাশাপাশি ফুটপাতের দোকানিদের সঙ্গে কথা বলেন ও চাঁদা তোলা হয় কি না জানতে চান। তখনই ইব্রাহিম শেখসহ কয়েকজনকে বিভিন্ন দোকান থেকে টাকা তুলতে দেখা যায়। প্রতিটি দোকান থেকে ৫০ টাকা থেকে শুরু করে ১০০-২০০ টাকা তোলা হচ্ছিল।

বিষয়টি নিয়ে কথা হয় মোর্শেদুল ইসলাম আসিফ বলেন, আমার নির্বাচনি প্রচারণাপত্রে উল্লেখ রয়েছে, আমি যদি নির্বাচিত হই তাহলে ৩০ কার্যদিবসের মধ্যে শহরকে চাঁদাবাজ মুক্ত করবো। সেই প্রেক্ষিতে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মাঝে প্রচারণা চালাচ্ছিলাম, তখনই ওই লোকটিকে টাকা তুলতে দেখা যায়। তার কাছে জানতে চাইলে সে কোনো রশিদ বা কাগজপত্র দেখাতে পারেনি। আমার একটাই হুঁশিয়ারি, ফরিদপুর শহরে কোনো চাঁদাবাজি চলবে না, সে যেই হোক।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, এ ঘটনায় রাতেই চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে ও আটককে আাদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি তিতুমীর বাজার বণিক সমিতির লোক দাবি করলেও ফুটপাত থেকে তার টাকা তোলার নিয়ম নেই, সরকার ফুটপাত ইজারা দেয়নি। এছাড়া এসপি স্যারের নির্দেশ আজ থেকে ওই এলাকার ফুটপাতে কোনো দোকান বসতে পারবে না।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page