October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ঝড়ে ৩ উপজেলার দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড; গাছচাপায় গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা, আলফাডাঙ্গা ও সালথা উপজেলায় ঝড়ে কয়েকটি গ্রামের দেড় শতাধিক কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপড়ে পড়েছে তিন শতাধিক গাছপালা ও বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ঝড়ে ঘরের নিচে গাছচাপা পড়ে ঝর্ণা বেগম (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ছোট হামিরদী গ্রামের শাহাবুদ্দিন শেখের স্ত্রী।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, টিনের ঘরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূর। এছাড়া ঝড়ে আজিমনগর ইউনিয়নের পুকুর পাড়, কর্ণিকান্দা, তাড়াইল, ঈশ্বরদী গ্রাম, চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রাম এবং হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী, বড় হামিরদী গ্রামের দেড় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় কয়েক শ গাছ ভেঙে গিয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় কয়েকটি বড় গাছ ভেঙে যায়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তুলকদার আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আজিমনগর ইউনিয়নের ৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি করে ডাল, এক লিটার করে তেল বিতরণ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত বাকিদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরে টিনও বিতরণ করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিয়েছি। কিছু সাহায্যও করেছি। বাকিদের তালিকা করে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।



Our Like Page