March 13, 2026, 3:51 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১৪৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন- ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের সুকুমার কীর্তনীয়া (৭৭)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে দুই জনের মৃত্যুর ঘটনা এই প্রথম। এ নিয়ে ফরিদপুরে গত ২১ জুলাই থেকে ২০ দিনে নয়জনের মৃত্যু হলো।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি আছেন।

ফরিদপুরে গত জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৮৯০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন।

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের উদ্যোগে সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, আজ বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রয়োজনীয় সকল দপ্তরের মধ্যে সমন্বয় করে এই পরিস্থিতিতে লড়তে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page