September 11, 2026, 4:48 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

গতকাল শনিবার দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকায় আদু শেখ নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে।

রাতেই মাছটি নিয়ে তিনি চলে যান চর হাজিগঞ্জ বাজারে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্ষার পানি বাড়ায় সম্প্রতি পদ্মায় বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও বোয়াল মাছ ধরা পড়ছে। শনিবার রাতে আদু শেখসহ কয়েকজন জেলে বরশি পেতে মাছ ধরছিলেন। শেষরাতে তার বরশিতে উঠে আসে বিরল এই বাঘাইড় মাছ।

বাজারে মাছটি নিয়ে এলে সেটি ঘিরে ভিড় করেন অনেকে। পরে নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে ১৮ জন মিলে মাছটি কেনেন। তাদের একজন বাবুল জানান, এ বছর পদ্মায় এটিই সবচেয়ে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে কিংবা প্রজনন ঋতুর কারণে বড় মাছ নদীতে ধরা পড়ছে। তবে মৎস্য সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা নিষিদ্ধ নয়। তাই বড় মাছ হলে জেলেরা ধরতে পারেন। আমরা সাধারণত ঝাটকা বা ছোট মাছ রক্ষায় অভিযান চালাই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page