August 1, 2026, 1:37 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে বিক্রি করে দেওয়া শিশু ফিরলো মায়ের কোলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে মায়ের কোল থেকে নিয়ে বাবার বিক্রি করে দেওয়া শিশু তানহাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। আগামী ২ জুন চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত শিশুটি মায়ের কাছেই থাকবে।

সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এই নির্দেশ দিয়েছেন। পরে শিশুটির মা পপি বেগমের কোলে তুলে দেওয়া হয় তানহাকে। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। শিশু তানহা, তানহার গর্ভধারিনী মা এবং পালক মা-বাবা ও স্বজনদের কান্নার রোল পড়ে সেখানে।

এর আগে শনিবার বিকালে শিশুটিকে ফরিদপুর র‌্যাব ক্যাম্প এর সদস্যরা উদ্ধার করে নগরকান্দা থানায় হস্তান্তর করেন। পরবর্তী নির্দেশনা অনুযায়ী সোমবার আদালতে হাজির করা হয় শিশুটিকে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন জানান, মামলার বাদী পপি বেগম দীর্ঘদিন যাবৎ শিশুটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে র‌্যাব বাচ্চাটিকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেন। আদালত ন্যায় বিচারের স্বার্থে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।

এক লাখ টাকায় শিশু ছেলেকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধেএক লাখ টাকায় শিশু ছেলেকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
দুগ্ধপোষ্য শিশুকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা পপি বেগম। এ সময় তিনি সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি আমার কলিজার টুকরাকে ফিরে পেয়েছি। আমি যেন আর হয়রানির শিকার না হই। আদালত যেন আমাকে ফিরিয়ে দেয়। একই সাথে তিনি বাচ্চার বাবা কাইয়ুমের বিচার দাবি করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, সোমবার মামলার ধার্য্য তারিখ ছিল না। তবে ভিকটিমের নামে সার্চ ওয়ারেন্ট ছিল। দুধের বাচ্চায় হওয়ায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত শিশু তানহা মায়ের জিম্মায় থাকবে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শিশুটিকে ফিরে পেতে গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন শিশুটির মা পপি বেগম। তবে মামলায় সন্তান বিক্রির বিষয়টি উল্লেখ না থাকলেও জোড়পূর্বক আটকে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় এবং ফিরে পেতে আর্জি জানানো হয়। এরপর শিশুটিকে উদ্ধারের জন্য চলতি বছরের ২৮ এপ্রিল সার্চ ওয়ারেন্টের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের জন্য নগরকান্দা থানা পুলিশকে নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, তিন বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপি বেগমের সাথে পাশ্ববর্তী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো এবং স্বামী ও ননদ মিতা বেগম বিভিন্ন সময় তাকে নির্যাতন করতে থাকে। এর মাঝে তাদের একটি মেয়ে শিশুর জন্ম হয়। পরবর্তীতে গত পাঁচ মাস আগে কলহের জের ধরে তালাক হয়। তালাকের পরে শিশু তানহাকে জোর করে রেখে দেয়া হয় এবং মায়ের অজান্তে শিশুটিকে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে বাবার বিরুদ্ধে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page