October 7, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে এক সন্তানের জননী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী।

রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ওই বাড়িতে রয়েছেন ওই নারী।

অভিযুক্ত যুবকের নাম হাসিবুল শেখ (২১)। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান হবি শেখের ছেলে। ভুক্তভোগী নারী (২৫) নগরকান্দা পৌর এলাকার বাসিন্দা।

অনশনে থাকা নারীর ভাষ্য, ‌‘ফেসবুকে হাসিবুলের সঙ্গে আমার পরিচয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। বিয়ের প্রলোভনে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। হাসিবুলের নির্দেশে আমার আগের স্বামীকে তালাক দিয়েছি। এখন বিয়ের কথা বললে সে টালবাহানা করছে। তাই কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছি। সে আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না।’

জানতে চাইলে হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ বলেন, ‘আমার ছেলে বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক আছে কি-না আমার জানা নেই। সে বাড়িতে নেই। কোথায় আছে তাও জানা নেই।’

ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিবুল শেখ পলাতক। তার মোবাইলফোনও বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, মেয়ে ও ছেলে দুজনই প্রাপ্তবয়স্ক। তাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান করলে ভালো হয়। তারপরও এ বিষয়ে আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।

 



Our Like Page