March 12, 2026, 9:29 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আরও ২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৪৬১   

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৮ জনে।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পাঁচুড়িয়া এলাকার মুন্নাফ (৭০) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার মতি মোল্লা (৫৫)।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৯২ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অন্তত গত তিন মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তবে গত কিছুদিন ধরে আক্রান্তের হার কিছুটা কমেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page