August 6, 2026, 11:49 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

‘ফলপ্রসূ’ আলোচনা শেষে চীন ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রতিক সময়ে শীর্ষ চীনা কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ এবং ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। তিনি বলেছেন, এই সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে মজবুত করেছে।

চারদিনের সফরে বৃহস্পতিবার বেইজিং আসেন ইয়েলেন। চীনা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন তিনি।

রবিবার বেইজিং ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মতভেদ রয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি এই সফরে সম্পর্ক স্থিতিশীল করার ওয়াশিংটনের প্রচেষ্টাকে এগিয়ে নিয়েছে।’

ইয়েলেনের চার দিনের সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক মেরামত করার জন্য ওয়াশিংটনের সর্বশেষ প্রচেষ্টা। তাইওয়ান, হংকং ইস্যুর পাশাপাশি বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপড়েন অনেক দিনের।

এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সফর করেছিলেন। বাইডেন প্রশাসনের জলবায়ু দূত জন কেরি চলতি মাসে চীন সফর করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page