April 12, 2026, 4:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ফাইয়াজের মামলায় মন্ত্রণালয়ের করার কিছু নেই : আইন উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থী ফাইয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। তার মামলাটি প্রত্যাহার করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার প্রধান দুই আসামি তাদের জবানবন্দি প্রত্যাহার করে নিলে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে আদালতে যেতে হতো না।

যেই মামলা তদন্তের মধ্যে থাকে, সেই মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার অধিকার শুধু পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, যদি একটি মামলার চার্জশিট হয়ে যায়, তখন এখানে আইন মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার করার এখতিয়ার বা সুযোগ থাকে।

তিনি বলেন, ফাইয়াজের মামলা এমন একটি মামলা, যেখানে দুজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। আমি খবর নিয়ে জানলাম, ওনারা যদি ১৬৪ ধারার জবানবন্দিটা প্রত্যাহার না করেন, তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ফাইয়াজের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে বলেছি, এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যদি এগোনো হয়, তাহলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আমি তাকে প্রক্রিয়াটি বুঝিয়ে বলেছি।

বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনও সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে উদ্যোগ নিতে হবে।

এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এসে অনেকেই পলিটিক্যাল বক্তব্য দিত বলেও মন্তব্য করেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page