April 7, 2026, 1:37 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী ২০২৬ সালে হজে গমন করতে পারবেন না। এ লক্ষ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে নিবন্ধনকারী সব হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতালে চলমান রয়েছে।

রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।

মন্ত্রণালয় অনুরোধ করেছে, আসন্ন হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রী যেন বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকা গ্রহণের মাধ্যমে ফিটনেস সনদ সংগ্রহ করেন এবং ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করেন।

এর আগে, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও ফিটনেস সনদ সংক্রান্ত একই অনুরোধ জানানো হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page