October 10, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্র ফিনল্যান্ডের কাছে ১.০৭ বিলিয়ন ডলারের আধুনিক এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘প্রস্তাবিত বিক্রয় ফিনল্যান্ডের বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতা উন্নত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে এর আন্তঃকার্যক্ষমতাকে আরো বৃদ্ধি করবে।’

এটি ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য শক্তি হিসেবে কাজ করা ন্যাটো মিত্রের নিরাপত্তা উন্নত করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্যগুলোকেও সমর্থন করবে।

পররাষ্ট্র দপ্তর ফিনল্যান্ডের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নেটিফিকেশন প্রদান করেছে ।

তবে এতে কংগ্রেসের অনুমোদন এখনো বাকি রয়েছে।

ফিনল্যান্ড ও সুইডেন বহু দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে ২০২২ সালের শুরুতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ আক্রমণের পর ন্যাটোতে যোগ দেয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page