April 5, 2026, 1:55 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘নালগায়ের’ তাণ্ডবে ৪৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় ‘নালগায়ের’ প্রভাবে প্রবল বৃষ্টিতে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধ্স হয়েছে। এতে কমপক্ষে ৪৫ জন মারা গেছে। নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস।

এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, বন্যা ও ভূমিধ্স ৭২ জনের মৃত্যু হয়েছে। পরে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানান, কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এখন উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ফিলিপাইনের সামার প্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো জানান, আগে থেকেই সাবধানে থাকার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
ফিলিপাইন সাগর অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টির তীব্রতা আরও বাড়তে পারে
ঘূর্ণিঝড় ‘নালগায়ে’ ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতির ঝড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এতে বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েকটি বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ফিলিপাইন সাগর অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page