October 14, 2026, 9:02 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ইউরোপের দেশ মাল্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা একথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, আগামী মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ। রোববার (২৫ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অ্যাবেলা স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের ওপর।

মাল্টা টুডে পত্রিকার বরাতে জানা যায়, গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, ‘এই মানবিক ট্র্যাজেডির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।’

তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা আরও বলেন, তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন সেই ভয়াবহ ঘটনায়, যেখানে গাজার দক্ষিণের খান ইউনূস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের শিশু চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহত হয়েছেন। হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান মা-বাবা, ভাইবোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান, মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page