March 27, 2026, 1:40 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যেতে চান ইউএফসি স্টার চেচেন বংশোদ্ভুত খামজাত চিমায়েভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চেচেন বংশোদ্ভুত ইউএফসি তারকা খেলোয়াড় খামজাত চিমায়েভ ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার আকুতি প্রকাশ করেছেন। তিনি চেচেন নেতা রমজান কাদিরভের কাছে লেখা এক চিঠিতে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন।

গতকাল (শনিবার) ইউএফসির একটি ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যাওয়ার কথা বলেন চিমায়েভ। এই ম্যাচে তিনি সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন কামারু ওসমানকে পরাজিত করেন।

চিমায়েভ বলেন, “আপনারা সবাই জানেন বিশ্বে এই মুহূর্তে কি হচ্ছে। চলতি সপ্তাহে খেলার খাঁচায় বন্দি থাকার জন্য আমি মোটেই সুখী ছিলাম না, আমি মোটেই সুখী নই শিশুদের মৃত্যুর ঘটনা দেখে।”

চেচেন নেতা রমজান কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যদি অনুমতি দেন তাহলে এই অক্টোপাসের বিরুদ্ধে লড়াই করা আমার জন্য মোটেই সমস্যা নয়। আমি শপথ করে বলছি, আপনি অনুমতি দিলে আমিই প্রথম ফিলিস্তিনে যাব। আমি আপনার অনুমতি চাই এবং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার জন্য আমাকে আপনি একটি অস্ত্র দিন।”

চিমায়েভের এই বক্তব্যের পর রমজান কাদিরভ তাকে টেলিগ্রামে অভিনন্দন জানান। তিনি বলেন, চিমায়েভের এই বক্তব্য থেকে পরিষ্কার, ফিলিস্তিনি ভাইদের জন্য সত্যিকারের একজন মুসলমানের হৃদয় কিভাবে কাঁদছে।

গত সাত অক্টোবর থেকে হামাস ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকেও এ পর্যন্ত দখলদার ইহুদিবাদী সেনাদের হামলায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page