October 30, 2026, 5:07 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের প্রতিশোধমূলক গুলিতে পশ্চিম তীরের রামাল্লাহ ৪ ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরে চারজন অবৈধ ইহুদিবসতি স্থাপনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় ৬ ফিলিস্তিনি শহীদ এবং ৬৬ জন আহত হওয়ার একদিন পর এই পাল্টা হামলা হলো।

ইসরাইলি গণমাধ্যম গতকাল (মঙ্গলবার) বিকেলে এই হতাহতের ঘটনা সম্পর্কে খবর দিয়েছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, নাবলুস ও রামাল্লাহ শহরের মাঝামাঝি ইহুদি বসতি এলির কাছে একটি গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে দুই ফিলিস্তিনি গুলি চালায়। এতে ৪ ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং আরো চারজন আহত হয়।

ইসরাইলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছেন, গোলাগুলির সময় এক ফিলিস্তিনি শহীদ হন। তার নাম মোহান্নাদ শেহাদে এবং তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাসসাম ব্রিগেডের সদস্য। কয়েক ঘণ্টা পর ইহুদিবাদী সেনারা এই হামলায় জড়িত আরেক ফিলিস্তিনিকেও হত্যা করে। তার নাম খালেদ সাবাহ।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page