April 10, 2026, 8:46 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বার্লিনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে শনিবার হাজার হাজার মানুষ বার্লিনের রাস্তায় নেমে আসে।
পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা অনুমান করছি প্রায় ৩,৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। তবে আরো লোক বিক্ষোভে যোগ দিচ্ছে।’
সমাবেশের শুরুতে পরিবেশ শান্ত ছিল এবং অনেক বিক্ষোভকারী তাদের পরিবার এবং সন্তানদের সাথে নিয়ে এসেছিলেন।
এএফপি সাংবাদিকরা জানায়, বিক্ষোভকারীরা ‘সেভ গাজা’, ‘স্টপ জেনোসাইড’ এবং ‘যুদ্ধবিরতি’ লেখা প্লাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয়।
অংশগ্রহণকারীদের অনেকেই ফিলিস্তিনিদের আইডেন্টিটি ও প্রতিরোধের প্রতীক স্কার্ফ কেফিয়াহ পরেছে।
বিক্ষোভকারীরা মধ্য বার্লিনের বিখ্যাত আলেকজান্ডারপ্লাটজে জড়ো হয়েছিল, তারা ফিলিস্তিনের পতাকা বহন করছিল এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ দাবি তুলে শ্লোগান দিচ্ছিলো।
ফিলিস্তিনির সমর্থনে বিভিন্ন সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। আয়োজকরা ধারণা করেছিল ২,০০০ লোক এতে যোগ দেবে, তবে পুলিশের ধারণা অংশগ্রহনকারীদের সংখ্যা ১০ হাজারে দাঁড়াতে পারে। সমাবেশের এলাকায় ১৪০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়।
ইসরায়েলি বাহিনী গাজার বৃহত্তম শহর ঘেরাও করে হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page