April 5, 2026, 9:26 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি জনগণ অচিরেই তাদের মাতৃভূমি মুক্ত করবে: জেনারেল কায়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ শিগগিরই তাদের মাতৃভূমি ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে। তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামলা চালিয়ে বিনা জবাবে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে এসেছে।

তিনি গতকাল (মঙ্গলবার) ইয়েমেনে নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত বছর ইয়েমেনে করোনায় আক্রান্ত হন ইরলু। কিন্তু ইয়েমেনের ওপর সৌদি আরব ও তার মিত্রদের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সময়মতো চিকিৎসা দিতে সানা থেকে তেহরানে নিয়ে আসা সম্ভব হয়নি। এর ফলে তিনি অনেকটা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন।

জেনারেল কায়ানি বলেন, জর্দান নদীর পশ্চিম তীরে আজ প্রায় প্রতিদিন দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রায় ৫০টি করে অভিযান পরিচালিত হচ্ছে। ফলে তেল আবিব প্রবল চাপের মুখে রয়েছে এবং বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি থেকে ইসরাইলিদের বিতাড়ন করবে।

আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার বলেন, আমাদের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি যেদিন ইরাকে মার্কিন ড্রোন হামলায় শহীদ হন সেদিনই আমরা ইসরাইলিদেরকে তাদের ঘরবাড়ি বিক্রি করে ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছিলাম। জেনারেল কায়ানি বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি, বয়োঃবৃদ্ধ ইহুদি ব্যক্তিত্বরা ইসরাইল ত্যাগ করতে উদ্বুদ্ধ করার জন্য সেখানে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন। কাজেই ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব যে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে তা সহজেই অনুমেয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page