November 5, 2026, 10:38 am
শিরোনামঃ
আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে ইসরাইলি পার্লামেন্টে বিল পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্ট- নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরাইল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে পারবে। উগ্র ডান-পন্থি ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গাভির বিলটি নেসেটে উত্থাপন করেছিলেন।

হামাস বুধবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেয়ার লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের বর্ণবাদী ও অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে দখলদার ইসরাইল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর নির্বাচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে।অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যেকোনো হত্যাকাণ্ড অবৈধ।

হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, দখলদার ইসরাইল ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে এ ধরনের আইন পাস করে তা ঠেকানো যাবে না।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page