March 6, 2026, 1:43 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি বিজ্ঞানীকে সপরিবারের হত্যা করলো ইসরাইরি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জ্যোতির্বিজ্ঞানী‌ ও ইসলামি ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট সুফিয়ান তাইয়েহকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত শনিবার ফিলিস্তিনের উচ্চশিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গাজা নগরীর ৩০ কিলোমিটার উত্তর-পূর্বের আল-ফালুজা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সপরিবার নিহত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী। পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সুফিয়ান পদার্থবিদ্যা ও ফলিত গণিতের খ্যাতিমান গবেষক ছিলেন।

বিশ্ববিদ্যালয়টি আরও বলছে, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে সুফিয়ানকে বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাখা হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনে ভৌত, অ্যাস্ট্রোফিজিক্যাল ও মহাকাশ বিজ্ঞানবিষয়ক ‘ইউনেসকো চেয়ার’ মনোনীত হয়েছিলেন সুফিয়ান।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিজ্ঞানীদের হত্যার অভিযোগ পুরোনো।

হামাসের অভিযোগ, ২০১৬ সালে তিউনিসিয়ায় তাদের ড্রোন বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়ারিকে গাড়িতে বসা অবস্থায় গুলি করে হত্যার ঘটনার পেছনে ছিল মোসাদ।

২০১৮ সালের এপ্রিলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গুলি করে হত্যা করা হয় ফিলিস্তিনি তরুণ বিজ্ঞানী ফাদি আল-বাতশকে (৩৫)। ঘটনার দিন তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page