April 12, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি সংগ্রামীদের প্রতি সহযোগিতা দিয়ে যাবে ইরান : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে তেহরান।

আজ (সোমবার) সকালে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেহরানে নিযুক্ত মুসলিম রাষ্ট্রদূতদের সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতার একটি বক্তব্য উদ্ধৃত করেন পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি আধ্যাত্মিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে তেহরান।

গত শনিবার মুসলিম রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছিলেন, ইসরাইল যখন দ্রুতগতিতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তখন মুসলিম বিশ্বের উচিত সংগ্রামী ফিলিস্তিনিদের পাশে  দাঁড়ানো।

আজকের টেলিফোনালাপে হামাস নেতা হানিয়া এই নিশ্চয়তা দেন যে, ফিলিস্তিনি জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে হানিয়া বলেন, এর ফলে তেহরান ও রিয়াদের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে। হামাস নেতা বলেন, ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে ইসরাইল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page