November 5, 2026, 6:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের কোনো নেতাকে হত্যা করা হলে হিজবুল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিশোধ : ইসলামি জিহাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই আন্দোলনের কোনো নেতাকে হত্যা করা হলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যৌথভাবে প্রতিশোধ নেয়ার জন্য লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসলামি জিহাদের চুক্তি রয়েছে।

গাজা-ভিত্তিক ইসলামি জিহাদের পলিটব্যুরো সদস্য ওয়ালিদ আল-কাতাতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমাদের যেকোনো নেতাকে হত্যা করা হলে আমরা হিজবুল্লাহর সঙ্গে মিলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চলাব। কাতাতি বলেন, হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলামি জিহাদের সঙ্গে এ ধরনের চুক্তি থাকার কথা নিশ্চিত করেছেন।

ইসলামি জিহাদের এই নেতা আরো বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর যেকোনো নেতাকে হত্যা করা হলে সবগুলো আন্দোলন মিলে তোর প্রতিশোধ নেবে। কাতাতি বলেন, ইহুদিবাদীরা রক্তপিপাসু এবং তারা প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতিশোধমূলক হামলার প্রহর গুনছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page