March 19, 2026, 8:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী যাত্রী কল্যাণ সমিতিকে ওপেন চ্যালেঞ্জ দিলেন সড়কমন্ত্রী আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা লারিজানি হত্যার মূল্য দিতে হবে খুনিদের : মোজতবা খামেনি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর হামলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালে তাদের জানানো হয়েছে যে রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আজকের জন্য বাতিল করা হয়েছে। এতে গুরুতর আহতদের চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব জানাচ্ছে।

এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: আল জাজিরা

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page