September 28, 2026, 11:41 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরের আকাশে ইসরাইলি ড্রোন ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরের আকাশে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস হয়েছে।

ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) ভোরে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাবাহিনীর চালকবিহীন একটি বিমান ধ্বংস হয়েছে। ড্রোনটি যখন আকাশে চক্কর দিচ্ছিল তখন সেটিতে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফিলিস্তিনের কোনো ব্যক্তি বা সংগঠন ড্রোনটি ভূপাতিত করার দায় স্বীকার করেনি।

এর আগে গত ৩ জুলাই ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা জেনিনের আকাশে ইসরাইলি সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

এছাড়া, গত ২৬ জুন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করে।

ইহুদিবাদী ইসরাইল বিভিন্ন ধরণের ড্রোন ব্যবহার করে প্রতিরোধ সংগ্রামীদের তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চালায়।#

আজকের বাংলা তারিখ



Our Like Page