March 5, 2026, 6:53 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনপন্থী মিছিলে পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করায় বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার তাকে বরখাস্ত করেছেন বলে একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঋষি সুনাক বিরোধী সংসদ সদস্য এবং তার নিজের দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী ব্র্যাভারম্যানকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রটি রয়টার্সকে জানিয়েছে।

সান ট্যাবলয়েডের রাজনৈতিক সম্পাদক বলেছেন, পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি ব্র্যাভারম্যানের স্থলাভিষিক্ত হবেন।

সুনাক তার মন্ত্রিপরিষদে রদবদল শুরু করার সঙ্গে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ডাউনিং স্ট্রিটে হাঁটতে দেখা গেছে। গুজব ছড়িয়েছে, তিনি হয়তো সরকারে ফিরে আসবেন।

গত সপ্তাহে ব্র্যাভারম্যান ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান এবং একটি নিবন্ধ প্রকাশ করেন। এদিকে বিরোধী দল লেবার পার্টি বলেছে, শনিবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে।

তারপরে ডানপন্থী পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ১৪০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়। প্রায় ৩ লাখ মানুষের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে তাদেরকে দূরে সরানো চেষ্টা করা হয়েছিল।

সুনাক তার মন্ত্রিসভায় বড় আকারের পরিবর্তন ঘটাবেন বলে ধারণা করা হচ্ছে। কিছু মন্ত্রীদের সরিয়ে তার মিত্রদের নিয়ে আসবেন বলেও শোনা যাচ্ছে। বিশেষ করে ডাউনিং স্ট্রিটের অফিস থেকে যাদের বলা হয়েছিল, বিভাগ যেভাবে চেয়েছে ওভাবে কাজ হচ্ছে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page