April 26, 2026, 2:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ২ ইসরায়েলিকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সন্দেহভাজন বন্দুকধারী এক ফিলিস্তিনিকে খুঁজতে পুরো এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত দুই ব্যক্তি বাবা ও ছেলে। ফিলিস্তিনিদের গ্রাম হুয়ারাতে একটি কার ওয়াশ এ গাড়ি ধোয়ার সময় বাবা-ছেলেকে গুলি করা হয়। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, প্রায় ৩০ এবং ৬০ বছর বয়সী দুই ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছিল। বন্দুকধারী পায়ে হেঁটে এগিয়ে এসে একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় বলে জানা গেছে।

সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে ইসরায়েলের সেনাবাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। সড়কে গাড়ি থামিয়েও তল্লাশি চালানো হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা বাহিনী খুনিকে খুঁজে বের করার জন্য নিষ্ঠার সাথে কাজ করছে।

অপরদিকে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এই হামলার প্রশংসা করেছে।

প্রায় ১৫ মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে সংঘাতের তীব্রতা বেড়ে গেছে। সন্ত্রাস দমনের নামে ইসরায়েলের সেনাবাহিনীর একের পর এক অভিযান সেখানে সংঘাতকে আরও উসকানি দিচ্ছে। সূত্রঃ সিএনএন

আজকের বাংলা তারিখ



Our Like Page