October 15, 2026, 1:09 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই বন্দুকধারীর গুলিতে ৬ ইসরাইলি নিহত ; আহত ১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি বাসে গোলাগুলির ঘটনা ৬ ইসরায়েলি নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, আজ (সোমবার) সকালে প্রচণ্ড যানজটের সময় আল-কুদস শহরের নিকটবর্তী রামোট জংশনের প্রবেশপথে দু’জন হামলকারী একটি বাসে উঠে গুলিবর্ষণ করে। হামলাকারীরা ৬২ নম্বর লাইনের একটি বাসে প্রবেশ করে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলিতে তারা নিহত হওয়া পর্যন্ত বাসের বাইরেও গুলি চালাতে থাকে।

ইসরায়েলের চিকিৎসা-সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) প্রথমে ১৫ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। সংস্থাটি পরে জানায়, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ’র বিবৃতিতে বলা হয়েছে, “স্বাস্থ্যকর্মীরা গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠাচ্ছে, যাদের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন বিভিন্ন মাত্রার আঘাত নিয়ে চিকিৎসা নিচ্ছেন।”

ঘটনার কিছু পরেই এমডিএ ঘোষণা করে যে, চারজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে হামলাকারী দুইজন, যারা পশ্চিম তীর থেকেই এসেছিলেন বলে জানা গেছে, পরে পুলিশের গুলিতে তারা নিহত হন।

ঘটনার পর ইসরায়েলি বাহিনী অধিকৃত অঞ্চল থেকে আল-কুদস এলাকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করে দেয়। এছাড়া, ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালানো হয় একটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী রেডিওতে সম্প্রচারিত প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীরা রামাল্লাহ এলাকা থেকে এসেছিল এবং রামত জংশনে প্রবেশ করেছিল—এ তথ্য দিয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত।

পরে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে হামলাকারীদের সনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করে।

এটি ২০২৩ সালের গিভাত শাউল গুলি হামলার পর দখলকৃত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর গুলি হামলা, যখন বন্দুকধারীরা গিভাত শাউলের একটি বাস স্টপে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করেছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page