February 25, 2026, 3:11 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগানোয় দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, এই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, তারা পর্যটক ভিসায় অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page