March 17, 2026, 5:58 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঝিনাইদহের বিষয়খালীতে বিক্ষোভ মিছিল  ও সংহতি সমাবেশ

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও  সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ অক্চোবর বিকালে বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ফিলিস্তিন স্বাধীন করো, আল আকসা মুক্ত করো, মুসলমানের রক্ত বিথা যেতে দেবনা, ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব দাও, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন বাসীকে আল্লাহ তুমি রক্ষা করো ও ইসরাইলের সকল পণ্য বর্জন করো শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা।

বিক্ষোভ মিছিল পর অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা নেতা ডা. মমতাজুর রহমান, কেলবপুর জামে মসজিদের খতিব শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, মহারাজপুর ইউনিয়নের সহকারী কাজী মাওলানা জিয়াউর রহমান প্রমূখ। ৭নং মহারাজপুর ইউনিয়ন ইমাম ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মিছিলে যোগ দেন।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও সকল মুসলিমদের যানমালের হেফাজত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page