March 27, 2026, 6:30 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদূত, স্বাগত জানালো পিএলও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনে প্রথমবারের মতো সৌদি আরব একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

গতকাল (সোমবার) নতুন রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছান এবং আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব হোসেইন আল-শেখ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত সুদাইরি আজ মঙ্গল ও আগামীকাল বুধবার রামাল্লাহ সফর করবেন। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলেও ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লাহ শহর থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপাতত সৌদি রাষ্ট্রদূতও সেখান থেকে কাজ করবেন।

গত ১৩ই আগস্ট সৌদি আরব জর্দানে নিযুক্ত রাষ্ট্রদূত সুদাইরিকে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি পবিত্র আল-কুদস শহরে একটি কনসাল জেনারেল অফিস খোলার কথাও জানায়। ইহুদিবাদী ইসরাইল সে সময় সৌদি আরবের এই ধারণা প্রত্যাখ্যান করে। ইসরাইল আল-কুদস শহরকে নিজের রাজধানী বলে দাবি করে। তবে আমেরিকা ছাড়া বিশ্বের উল্লেখযোগ্য কোনো দেশ আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের জন্য আল-কুদস শহরে কোনো ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page