April 10, 2026, 8:46 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহিয়ান (বামে) হাকান ফিদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার ক্ষেত্রে আরো দৃঢ় ভূমিকা রাখার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানিয়েছেন।

গতরাতে এক টেলিফোন সংলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা পরিস্থিতির পাশাপাশি ইরান ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

এ সময় আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান ও তুরস্কসহ অন্যান্য মুসলিম দেশের উচিত ফিলিস্তিনি জাতির সমর্থনে আরো শক্তিশালী ভূমিকা পালন করা।” তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যাতে গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর আর পাশবিকতা চালাতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইরান ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীরা এমন সময় এ ফোনালাপ করলেন যখন ইসরাইলি সেনারা গত ৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ১৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ৭ অক্টোবর গাজার যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে তুফান আল-আকসা অভিযান চালানোর পর ইহুদিবাদী সেনারা গাজার ওপর ধ্বংসযজ্ঞ শুরু করে।

তবে গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে  এবং এর আওতায় গত দু’দিনে ২৬ ইসরাইলি ও ৭৮ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। ইহুদিবাদী সেনারা গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন জোরদার করেছে এবং ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আমির-আব্দুল্লাহিয়ান। এ সম্পর্ক ক্রমে আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি তেহরানের সঙ্গে আঙ্কারার সম্পর্ক আরো শক্তিশালী করারও আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page