October 13, 2026, 2:10 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকাল সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর সানচেজ এ আহ্বান জানালেন।

তিনি গাজায় ইসরাইলের যুদ্ধের সমালোচক হিসেবে সুপরিচিত।

জাতিসংঘ সাধারণ পরিষদে সানচেজ বলেন, ‘এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হলেও, এটি কোনো চূড়ান্ত পরিণতি নয়। বরং এটি মাত্র শুরু।’

সানচেজ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য হতে হবে।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘে অন্যান্য রাষ্ট্রগুলোর মতো সমান মর্যাদায় ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত।’

সানচেজ বলেন, ‘দ্বিতীয়ত, আমাদের অবিলম্বে বর্বরতা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে হবে।’

বামপন্থী স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক আক্রমণের অন্যতম সমালোচক।

আয়ারল্যান্ড ও নরওয়ের পাশাপাশি স্পেন ইতোমধ্যেই গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

সম্প্রতি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে  ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন।

সানচেজকে নিয়ে এমন মন্তব্য করার পর, স্পেন মাদ্রিদে নিযুক্ত ইসরাইলের শীর্ষ কূটনীতিককে তলব করে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page