September 7, 2026, 1:49 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘ফিলিস্তিন’ লেখা ব্যাগের পর এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) পার্লামেন্টে প্রবেশ করলে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতাদের তোপের মুখে পড়েন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী।  এরপর ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ কাঁধে নিয়ে সংসদে গেলেন তিনি ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও আইনপ্রণেতারা। তারাও একই ধরনের ব্যাগ সঙ্গে নিয়ে আসেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কার ওই ব্যাগে লেখা ছিল ‘বাংলাদেশ’। এ ছাড়া ব্যাগে আরও লেখা রয়েছে, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান’।

প্লাকার্ড ও ব্যাগ হাতে সংসদের বাইরে তারা বিক্ষোভও করেছেন।

এর আগে সোমবার প্রিয়াঙ্কা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রসঙ্গে বলেন, ভারত সরকারকে এ বিষয়ে জোরালো অবস্থান নিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

সোমবার ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে করে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নেন তিনি।

এতে বিজেপি নেতারা প্রিয়াঙ্কাকে খোঁচা দেন। তাদের ভাষ্য, ফিলিস্তিন নিয়ে কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিশ্চুপ প্রিয়াঙ্কা। তাই একদিন পরেই বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে করে নিয়ে বিক্ষোভ করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page