September 27, 2026, 4:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন-লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়’ বলে জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সদস্য দেশগুলোকে ‘শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস ব্লক ফরম্যাট সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বৃহস্পতিবার শি জিনপিং বলেন, “শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাধানসূত্র অন্বেষণ করতে আমাদের একসাথে এগিয়ে আসা উচিত।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অংশ নেওয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন। এখানে চীনা প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ শুরু করে। এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।এক দিন আগেই শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে এবং লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়।”

ব্রিকস আয়োজক কমিটি আগেই ঘোষণা করেছিল, এবারের সম্মেলনে ৩৬টি দেশ অংশ নেবে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২২টি দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন।
এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার দেশগুলোর নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page