March 26, 2026, 8:34 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে অবৈধ মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়  আজ বিএসটিআই- এর সনদ গ্রহণ না করে মশার কয়েল উৎপাদন ও বিক্রয়ের দায়ে মেসার্স রূপালী কেমিক্যালস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে উপজেলার মোল্লাঘাটা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও  দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।
এ সময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই- এর কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান।
বিএসটিআই সূত্র জানা গেছে, কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কের গায়ে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছিল। তারা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্রান্ড নাম দিয়ে অনুমোদনহীন মশার কয়েল  উৎপাদন ও বিক্রয় করছিল।
অভিযানকালে দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page