April 7, 2026, 3:19 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ; ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। শেখ হাসিনার বিচারের দাবিতে দু’গ্রুপ মিছিলের ডাক দেয়।

স্থানীয়রা জানান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। ৫ আগস্টের পর থেকে আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব জানান, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিকের নেতৃত্বে হামলা করা হয়। এতে আহত হন দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক জাবেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া বেশ কয়েকজন পথচারীসহ ১০ জন আহত হন।

দাগনভূঞা থানার পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হন তারা। প্রাথমিকভাবে আমরা একজন পথচারী আহত হওয়ার খবর পেয়েছি। সংঘর্ষে দু’গ্রুপের আহত থাকতে পারে। ধাওয়ায় উভয় গ্রুপ পালিয়ে গেছে।

এ বিষয়ে জানতে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল জাবেদকে মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, শুনেছি শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা উপজেলা ছাত্রদল একটি মিছিলের ডাক দেয়। সেখানে বিনা উসকানিতে ফটিকের নেতৃত্বে হামলা করে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page