March 13, 2026, 5:39 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী-এনজিও কর্মীদের র‌্যালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ডেঙ্গু সচেতনতায় ফেনীতে  ২ হাজার শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠক ও এনজিও কর্মীদের নিয়ে র‌্যালি করেছে ফেনী পৌরসভা। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের বাসিন্দাদের ডেঙ্গু ্ রোগ সম্পর্কিত অবহিতকরণ, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে এ প্রচারাভিযান চালানো হয়। র‌্যালির উদ্বোধন  করেন প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসাইন।
পৌর চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেল রোড, শহীদ মিনার, খেজুর চত্বর, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।  তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। শুধু লেখাপড়া করলেই সুশিক্ষিত হওয়া যায় না। এসবও শিক্ষার অংশ।
পৌর কাউন্সিল বাহার উদ্দিন বাহারের পরিচালনায় এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য  ফেনীতে চলতি মাসে উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রােেন্তর সংখ্যা। জেলায় এ পর্যন্ত মোট ২৯৭ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page