October 12, 2026, 1:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে দুই ছেলেকে বিষপান করিয়ে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগাজীতে দুই ছেলেকে বিষপান করিয়ে গলায় ফাঁস নিয়ে হাজেরা খাতুন মনি (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর কাজীকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

হাজেরা খাতুন মনি কাজীকোনা এলাকার রিকশাচালক সোহেলের স্ত্রী। এ ঘটনায় তাদের ছেলে মো. ইমরান হোসেন ইয়ামিন (৬) মারা গেছে। আরেক ছেলে ইরফান হোসেন আরাফাতকে (১৩ মাস) গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ দুই ছেলেকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, বেশ কিছু দিন ধরে রিকশাচালক সোহেলের পরিবারিক কলহ চলছিল। এ নিয়ে প্রায়ই সোহেলের সঙ্গে স্ত্রী মনির ঝগড়া হতো। এর জের ধরে মনি দুই সন্তানকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি  মু. খালেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আরাফাতকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page