November 22, 2026, 2:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনী সদর উপজেলায় একটি নির্মাণাধীন নতুন ভবন থেকে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় শর্শদী ইউনিয়নের পশ্চিম জের কাছাড় (চোছনা) গ্রামে ঘরের মেঝেতে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিরিন আক্তার শর্শদীর ইউনিয়নের জের কাছাড় গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিরিন আক্তার তার স্বামীর কেনা জমির পাশে একটি ভাড়া বাসায় সন্তানদের নিয়ে বসবাস করতেন। বর্তমানে ওই জমির ওপর তাদের নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। মঙ্গলবার বিকেল থেকে শিরিন আক্তারকে হঠাৎ খুঁজে না পেয়ে তার সন্তানেরা আশপাশে সন্ধান শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা পাশের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে স্তূপ করে রাখা বালু দেখে সন্দেহ করেন। পরে সেই বালু সরাতেই বালুর নিচে তার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় সন্তান জড়িত থাকতে পারে। তারা দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে নির্মাণশ্রমিক সাইফুল পলাতক রয়েছেন।

নিহতের ছেলে রাজু জানান, মঙ্গলবার বিকেলে তার মাকে বাসায় না পেয়ে তাদের নতুন নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সাইফুল শ্রমিক কাজ করছে, তাকে তার মায়ের বিষয় জানতে চাওয়া হলে সে দেখেননি বলে জানান। পরে স্থানীয়দের দেওয়া তথ্য মতে তার মায়ের মরদেহ বালুর নিচে দেখতে পান।

ফেনী মডেল থানা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page